কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলাকারি ইউপি চেয়ারম্যান রাসেল গ্রেপ্তার
আব্দুর রউফ ভুঁইয়া,কিশোরগঞ্জ প্রতিনিধি-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় করিমগঞ্জ উপজেলার গুন্ধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু ছায়েম রাসেল (৪৫) কে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২২ মার্চ) ভোর রাতে সদর উপজেলার বৌলাই, জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু ছায়েম রাসেল করিমগঞ্জ উপজেলার গুন্ধর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তিনি ভাটিগাংটিয়া এলাকার মৃত আবু সাদেকের ছেলে।র্যাব জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এজাহার নামীয় আসামি আবু সায়েম রাসেল। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিল। তার নামে করিমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মো. আবু ছায়েম রাসেলকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































